প্রায় প্রতি বছর বিভিন্ন জরিপে দেখা যায়, বসবাসের জন্য বিশ্বের অন্যতম সেরা শহর টরন্টো। অথচ এই শহরটি এখন খুনের শহরে পরিণত হয়েছে। এ বছর মাত্র সাত মাসেই এখন পর্যন্ত ৫৯টি খুনের ঘটনা ঘটেছে যা খুবই ভীতিকর! গত ২৭ জুলাই সিটি নিউজে প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১৭ সালে এই একই সময় খুনের ঘটনা ঘটেছে ২৪টি যা এ বছর প্রায় ১৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ এ। ২০১৭ সালে টরন্টোতে মোট খুন হয়েছে ৬১টি।
এ বছর এই খুনের মধ্যে ৩০টি ছিল গুলিতে, ১২টি ছিল ছুরিকাঘাতে এবং ১৭টি ছিল অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু যার মধ্যে নর্থ ইয়র্কের ভ্যান অ্যাটাকও রয়েছে। চলতি বছর এপ্রিল, মে এবং জুন মাসে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/ জেআর
