সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৬:২৯
নাশকতা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সুরা সদস্য ও তালা উপজেলার সাবকে আমির ডা. শেখ মাহমুদুল হককে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
মাহমুদুল হক তালা উপজেলার বারুইহাটী গ্রামের মৃত শেখ শাসছুর রহমানরে ছেলে।
 
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘শুক্রবার সকালে জামায়াত নেতা ডা. শেখ মাহমুদুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।’
 
ইত্তেফাক/জিজেআর/বিএএফ