হবিগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:২৫
হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ। শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণসহ আন্তজেলার সকল সড়কে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দিবগত রাত সাড়ে ১১টায় ধর্মঘটের এ ঘোষণা দেয়া হয়।
 
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, নিরাপত্তার কারণে তারা শুক্রবার ভোর থেকে সব ধরেণর পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। কেন্দ্র থেকে কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।
 
এদিকে রাতে হঠাৎ পরিবহন বন্ধের ঘোষণা দেয়ায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। গন্তব্যে পৌঁছা নিয়ে শঙ্কার শেষ নেই তাদের মাঝে। অনেকেই পরিবার পরিজন নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন।
IMG0
হবিগঞ্জে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাস্তা: দ্বিতীয় দিনেও বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ এ আন্দোলন এখন পুরো শহরে ছড়িয়ে পড়েছে। শহরের প্রধান সড়কগুলোর নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে থাকায় কোথাও তেমন যানজট লক্ষ্য করা যায়নি। তারা যেন একেকজন দক্ষ ট্রাফিক পুলিশের কাজ করেছে। গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছে। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের অনুরোধ জানায়।
 
ইত্তেফাক/আরকেজি