মোস্তফা রশিদী সুজা ছিলেন খুলনার গণমানুষের নেতা

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:৩৫
‌‘খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সদ্য প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজা শুধু রাজনীতিবীদ ছিলেন না, একাধারে দক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকও ছিলেন। তিনি ছিলেন খুলনার গণমানুষের নেতা। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। এজন্যই তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে হবে।
 
শুক্রবার বিকালে নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। 
 
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ এমপি, মনিরুল ইসলাম মনির এমপি, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, অ্যাডভোকেট নুরুল হক এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারী প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ