উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিন: জ্যাকব

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৯:৩৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপি আমলে অযোগ্য ব্যর্থ সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম নিজের অট্টালিকা বাড়ি ছাড়া দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেনি। আমি চরফ্যাশন ও মনপুরায় ব্যপক উন্নয়ন করেছি। উন্নয়ন দেখে বিএনপির দায়িত্বশীল পদ ছেড়ে অনেক নেতা আওয়ামী লীগে যোগদান করেছে। উপমন্ত্রী আগামী সংসদ নির্বাচনকে দেশ ও জনগণের উন্নয়নের নির্বাচন উল্লেখ করে চরফ্যাশনের উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
 
চরফ্যাশন উপজেলার দাসকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর  উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
পরে উপমন্ত্রী অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও সরকারি কলেজ ছাত্রীলীগের পরিচিতি এবং পৌরসভা ও ইউনিয়ন ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
 
উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজবীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ মনির আহম্মেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি