সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১১:৪৪

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন তিনি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিনুল হক ২০০১-০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন : সাতকানিয়ায় মক্কার বলীখেলায় চ্যাম্পিয়ন রামুর দিদার বলী

সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 

ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ইত্তেফাক/কেআই