সিরাজগঞ্জ কামারখন্দে নিরাপদ সড়কের দাবি নিয়ে মোমবাতি প্রজ্বলন করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন চত্বরে শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করে।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর নৌমন্ত্রী শাহজাহান খানের হেসে হেসে কথা বলা ও তুচ্ছ তাচ্ছিল্যের অঙ্গভঙ্গীর পর ক্ষোভে রাস্তা দখলে নেয় শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে দেশের সকল জেলার সঙ্গে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/নূহু
