জামালপুরের দেওয়ানগঞ্জে এক অজ্ঞাত যুবতীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়া ইয়ার হোসেনের আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যুবতীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার লাল রঙের সেলোয়ার কামিছ পরিহিত গলায় ওরনা প্যাঁচানো ছিল। পুলিশের ধারনা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি একেএম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
