শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক বিপ্লব ঘটছে: ভূমিমন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৮:১৪
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরবে নিভৃতে অনন্য সামাজিক বিপ্লব ঘটছে। দারিদ্র দূরীকরণের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই মেয়ে সকল মানুষের জন্য ভাতের ব্যবস্থা করায় দেশে আজ বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।
 
আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, নিপীড়িত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দরিদ্র জনগোষ্ঠীর সকলের জন্যই বিভিন্ন ভাতার ব্যবস্থা নিশ্চিত করবেন। তাই বঙ্গবন্ধুর এই সোনার দেশে কেউই আর না খেয়ে মরবে না।
 
পরে উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন ভাতা, দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন, পৌর মেয়র শহীদুল ইলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ভাইস চেয়ারম্যান নিলা বেগম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি