ফরিদপুরের মধুখালীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাকিম বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাকিম বিশ্বাস মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামে মৃত আমিন বিশ্বাস।
পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে মধুখালী থানায় একটি মামলা (মামলা নং- ৩) করেছেন শিশুটির মা। বর্তমানে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজের ওসিসি-তে (ওয়ানস্টাফ ক্রিয়াইসিস সেন্টার) ভর্তি রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও ব্রাহ্মকান্দা গ্রামের প্রবাসী নিহাদ শেখের মেয়েকে তার মা বাড়িতে রেখে কাজের জন্য বাইরে যায়। এসময় একই গ্রামের হাকিম বিশ্বাস ওই বাড়িতে এসে শিশুটিকে ডেকে বাথরুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা জানান, হাকিম বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাইফুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর এসআই মো. আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রাম থেকে হাকিম বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এসএমএফএইচ/বিএএফ
