ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন প্রবাসী

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৯:০৯
ক্যান্সার আক্রান্ত গাইবান্ধা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন (০৯) এর চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্পেন প্রবাসী আরিফুল ইসলাম।
 
শনিবার সকালে প্রবাসী আরিফুল ইসলামের পক্ষে কুড়িগ্রাম জেলা দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু ক্যান্সারে আক্রান্ত শিশু জাকির হোসেনের বাড়িতে গিয়ে নগদ ৪৫ হাজার টাকা প্রদান করেন।
 
এসময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশের এসআই তাজুল ইসলাম, ইত্তেফাক সুন্দরগঞ্জ প্রতিনিধি রাশিদুল আলম চাঁদ, দৈনিক মানবজমিন সুন্দরগঞ্জ প্রতিনিধি মো. মিঠু মিয়া, চিলমারী প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল।
 
প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকায় অসহায় আব্দুল মজিদের শিশু ছেলে ‘ক্যান্সারে আক্রান্ত জাকির হোসেন (০৯) অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তা স্পেন প্রবাসী আরিফুল ইসলামের দৃষ্টি আকৃষ্ট করলে তিনি এ অনুদান প্রদান করেন।
 
ইত্তেফাক/আরএসি/বিএএফ