তানোরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২০:০১
তানোরে স্কুলপড়ুয়া কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে (৫০) আটক করেছে পুলিশ। স্ত্রীর দায়ের করা মামলায় শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাকে।
 
পুলিশ সূত্রে জানা যায়, ওই লোকের স্ত্রী অন্তঃসত্ত্বা। সপ্তাহখানেক আগে তিনি বাবার বাড়ি সরনজাই গিয়েছিলেন। বাড়িতে মেয়েকে নিয়ে ছিলেন বাবা। এ সুযোগে মেয়েকে ধর্ষণ করেন বাবা।
 
শুক্রবার মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন তিনি। ফেরার পথে মাকে ঘটনা জানিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরতে আপত্তি জানায় মেয়েটি।
 
এরপর ঘটনা জানাজানি হলে বাবাকে আটকে গণপিটুনি দেয় লোকজন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
 
তানোর থানা ওসি রেজাউল ইসলাম বলেন, অপকর্মের দায় স্বীকার করেছেন বাবা। শনিবার তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/আরকেজি