১৪ দিনেও মেলেনি শেরপুর জেলার ঝিনাইগাতীতে নিখোঁজ কৃষক আব্দুল মজিদের (৪৫) সন্ধান। গত ২২ জুলাই গজনী এলাকায় কৃষি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার তিনি আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় আব্দুল মজিদের স্ত্রী সুরভানু বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আব্দুল মজিদ উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মো. নেদু মিয়ার ছেলে। তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ আব্দুল মজিদের সন্ধানের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’
ইত্তেফাক/কেএ/বিএএফ
