সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার দুপুরে রায়দৌলতপুর ইউপি বাড়াকান্দি-রেলঢালা ভায়া তাজুরপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে এসে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআরআই/বিএএফ
