গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২১:০৯
গোদাগাড়ীতে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় রুমা (২২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
 
গোদাগাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লীবিদ্যুতের এজিএমের গাড়ি যাচ্ছিল। গাড়িটি কাদিপুরে পৌঁছলে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ মহসড়কের পাশে দাঁড়ানো রুমা খাতুকে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রুমা গোদাগাড়ী প্রাণ জুস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তিনি উপজেলার কাদিপুর গ্রামের বাদশার মেয়ে।
 
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে সব কিছু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি