টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসকাউন্সিলের চেয়ারম্যানের শ্রদ্ধা

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রেসকাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল ও স্বপন দাসগুপ্তকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
 
শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ প্রেসকাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুকসহ প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইত্তেফাক/বিএএফ