রাশিয়ার সাইবেরিয়ার ক্রাসনোয়ার্স্ক অঞ্চলে এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ আরোহীর সবাই নিহত হয়েছে।উড্ডয়নের কিছুক্ষন পরই বিধ্বস্ত হয় বিমানটি।স্থানীয় সময় গতকাল শনিবার সকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।
রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এমআই-৮ কপ্টারটি ১৫ জন যাত্রী এবং ৩ জন কর্মীকে নিয়ে তুরুহানস্ক জেলার ভ্যাঙ্কোর তেল খনি ছেড়েছিল। উড়ার কয়েক মুহূর্ত পরই যন্ত্রপাতিবোঝাই আরেকটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগতেই তাতে আগুন ধরে যায় এবং ভেঙে পড়ে।
হেলিকপ্টারের ১৫ জন যাত্রী এবং তিনজন কর্মীই মৃত। যে তেল খনি থেকে হেলিকপ্টারটি উড়েছিল সেটি রাশিয়ার জাতীয় তেল কোম্পানি রোসনেফ্টের দায়িত্বধীন।
ঘটনাটি নিয়ে একটি তদন্ত চালু হয়েছে। হেলিকপ্টারের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে। তদন্ত করতে সেটি শীঘ্রই মস্কোতে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইত্তেফাক/ জেআর
