ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৩:০৫
ব্রহ্মপুত্র-যমুনা ও এর শাখা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, আপার মেঘনা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ি অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
 
রবিবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ কথা বলা হয়।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৮টিতে পানি সমতল বৃদ্ধি পেয়েছে, ৪৪টিতে হ্রাস পেয়েছে এবং ২টি অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে আবার ২টি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এতে বলা হয়, গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
 
আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জকিগঞ্জে ৯৫ মি.মি. এবং ময়মনসিংহে ৩০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।-বাসস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ