ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বগার খালের ওপর এক সময় কাঠের সাঁকো ছিল। সাঁকোটি ভাঙতে ভাঙতে এখন বাঁশের সাঁকোতে পরিণত হয়েছে। সাঁকোটিতে দুর্ঘটনায় মানুষ ও শিক্ষার্থী আহত হওয়ার খবর এখন নতুন নয়।
সাঁকোটি নিয়ে বৃদ্ধ ইউনুছ আলী বেপারী বলেন, এমপি, চেয়ারম্যান কেউ আমাদের কথা শুনে না। খালি আশ্বাস আর আশ্বাস। আশ্বাসের কথা শুনতে শুনতে এখন বুড়া হয়ে গেলাম তারপরও পাকা ব্রিজের খুঁটিও পেলাম না।
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান আঃ রহিম জানান, ২০১৭ সনে এলাকাবাসী চাঁদা তুলে সিমেন্টের খুঁটি দিয়ে সাঁকোটি মেরামত করেছিল। ৬ মাস যেতে না যেতেই আবার সাঁকোটি ভেঙ্গে গেছে। তিনি বলেন, সাঁকোর স্থলে পাকা ব্রিজ নির্মিত হলে এলাকার কৃষিপণ্য বিপনন, শিক্ষার্থীদের ও মানুষের দুর্ভোগ লাঘব হবে।
ইত্তেফাক/নূহু
