নড়াইলের কালিয়ায় রবিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওসিসহ ১০ জন।
নিহত কবির মণ্ডল রঘনাথপুর গ্রামের খালেক মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড গুলি চালায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৫জনকে আটক করেছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার রঘুনাথপুর গ্রামের ইনামুল হক এনা মেম্বার ও বকতিয়ার হোসেন সাবু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরজের ধরে রবিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে কালিয়া থানার ওসি ও ৩ কনস্টেবলসহ ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত কবিরকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজল কুমার বকসী তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
