রাজধানীর জিগাতলায় ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার শেল ও লাঠিপেটার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহত ৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুসরাত জাহান (২১), সুস্মিতা রয়েল লিসা (২৩), মারুফ (২২), তুষার (২৪), শিমন্তী (২৬), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাকিন (২৩), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এনামুল হক (২৪) ও তামিম (২৩)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের আঘাত তেমন গুরুতর নয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, শনিবার জিগাতলায় ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিগাতলায় যায়। পুলিশ সেখানে টিয়ার শেল নিক্ষেপ করে। পরে লাঠিপেটা করে।
ইত্তেফাক/এমআই
