সাভারে পৃথক ঘটনায় দুইজন নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২০:০৫
সাভারে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। রবিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে একটি প্রাইভেটকার সড়কের আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে প্রাইভেটকারের চালক মোঃ রফিক (৩০)  ঘটনাস্থলে নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
 
অন্যদিকে বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
 
ইত্তেফাক/নূহু