বিষাক্ত মদ্যপান না ভুল চিকিৎসা, পিডিবি কর্মচারীর মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ০১:৩০
মির্জাপুরে অনিল সরকার (১৮) এর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। স্বজনরা ভুল চিকিৎসাকে মৃত্যুর জন্য দায়ী করলেও চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অতিরিক্ত বিষাক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়েছে। 
 
অনিলের স্বজনরা অভিযোগ করেছেন, উপজেলার বিকাশ ক্লিনিকের চিকিৎসকদের ভুল চিকিৎসায় তার মত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 
 
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, অনিল সরকারের পিতার নাম পঞ্চানন সরকার। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার নাগরপাড়া গ্রামে। তিনি পিডিবির একজন কর্মচারী ছিলেন। 
 
শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে অসুস্থ্য অবস্থায় প্রথমে বিকাশ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। সেখানে ডা. আরিফুর রহমান তাকে চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাত সোয়া দুইটার দিকে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠান। অনিলের স্বজনরা তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনিলের স্বজনদের অভিযোগ বিকাশ ক্লিনিকের চিকিৎসকদের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। 
 
এ ব্যাপারে বিকাশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ চন্দ্র গোষ্মামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিকাশ হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় তার মত্যু হয়নি। তিনি অতিরিক্ত মদ্য পান করে মিথ্যা তথ্য দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসকরা ঘটনা জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে পাঠান। সেখানে তার মত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালের চিকিৎসকগণও বলেছেন অতিরিক্ত বিষাক্ত মদ্যপানেই অনিলের মত্যু হয়েছে।
 
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার এসআই অনিলের তিনি বলেন, অতিরিক্ত মদ্য পানেই অনিল সরকার (২৮) মৃত্যু হয়েছে। তার স্বজনরা মৌখিকভাবে বিকাশ ক্লিনিকের চিকিৎসকদের অবহেলায়র কথা বললেও লিখিতভাবে কোন অভিযোগ দেননি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই