শিকাগোতে ১৪ ঘণ্টায় গুলিবিদ্ধ ৪৪, পাঁচজনের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১০:৪৩
যুক্তরাষ্ট্রের শিকাগো পুলিশের রেকর্ডে দেখা গেছে, রবিবার সেখানে ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে মারা গেছে পাঁচজন। স্থানীয় রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৩০ জন গুলিবিদ্ধ হয়। আর ১০টি ঘটনায় নিহত হয়েছে দুইজন।
 
শিকাগো পুলিশ ব্যুরো অব পেট্রোলের প্রধান ফ্রেড ওয়ালার বলেন, রোববার রাতটা শিকাগো শহরের জন্য সহিংসপূর্ণ অভিজ্ঞতা ছিল। এগুলোর মধ্যে কিছু ঘটনা ছিল টার্গেটেড এবং অন্যগুলো গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্ব।
 
ওই রেকর্ডে দেখা গেছে, রবিবার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত এই বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে রোববারের সহিংসপূর্ণ রাতের আগেও শুক্রবার ছয়টি বন্দুক হামলার ঘটনা ঘটে। 
 
ফ্রেড ওয়ালার বলেন, ২০১৭ সালের তুলনায় চলতি বছর বন্দুক হামলার ঘটনা ৩০ ভাগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ২৫ ভাগ কমে এসেছে। খবর: সিএনএন
 
ইত্তেফাক/জেডএইচ