সংবিধানের অনুচ্ছেদ বাতিলের মামলা নিয়ে উত্তাল কাশ্মীর

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১১:২৫
সংবিধানের ৩৫ অনুচ্ছেদ বাতিল মামলার শুনানির আগে উত্তাল কাশ্মীর। বিক্ষোভকারীদের দাবি, সংবিধানের ৩৫ অনুচ্ছেদ বাতিল করার দাবিতে যে মামলা করা হয়েছে তা বাতিল করতে হবে। অনুচ্ছেদটি বাতিল হলে কী ক্ষতি হবে তা জানিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে।
 
সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন কাশ্মীরের মানুষ। ১৯৫৪ সালে এই অনুচ্ছেদটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের বাইরের কোনও লোক জম্মু ও কাশ্মীরে সম্পত্তি কিনতে পারেন না। 
 
এসব সুবিধা বাতিলের দাবি করে ২০১৪ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা করে উই দ্যা সিটিজেন্স নামে একটি সংগঠন। সেই মামলারই শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি বেঞ্চে। 
 
এদিকে শুক্রবার মামলাটির শুনানি স্থগিতের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। তাদের দাবি, রাজ্যের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এতে এই মামলার শুনানি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। 
 
পিডিপি নেতা রফি আহমেদ মীর এই অনুচ্ছেদ বাতিলের দাবির তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, এই অনুচ্ছেদ বাতিল হলে তার পরিণাম ভালো হবে না।
 
ইত্তেফাক/জেডএইচ/