৭ দিনের রিমান্ডে জাবালে নূরের চালক-হেলপার

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৩:১২
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। 
 
আসামিরা হলেন- জাবালে নূর পরিবহনের বাস চালক সোহাগ আলী ও জোবায়ের। আর দুই হেলপার এনায়েত হোসেন ও রিপন।  
 
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমদ। 
 
রিমান্ড আবেদন বলা হয়, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বাসে ওঠার অপেক্ষায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন শিক্ষার্থীর উপর গাড়িটি উঠিয়ে দেয়। এ ঘটনায় ওই কলেজের ছাত্রী দিয়া খানম মিম ও ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়। 
 
ইত্তেফাক/জেডএইচ/