কালাইয়ে অটোরিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৩:৫৪
পেনশনের টাকা তুলতে এসে জয়পুরহাটের কালাই উপজেলা সোনালী ব্যাংকের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল খালেক নামে (৬০) এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার পুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
 
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলর উদয়পুর ইউনিয়নে টাকাহুত গ্রামের মৃত আছির ফকিরের ছেলে।
 
কালাই থানার ওসি আব্দুল লতিফ খান এ খবর নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম