মাধবপুর মহাসড়কে ২৩ কিলোমিটার ফুলবাগান তৈরির উদ্যোগ

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৪:২১
পাহাড় টিলা হাওর বন পর্যটনে হবিগঞ্জ এ সেস্নাগান নিয়ে হবিগঞ্জে পর্যটন শিল্পকে আকর্ষণীয় করতে বন বিভাগ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের  উদ্যোগে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়ককে গ্রিন ড্রাইভ ও হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরিগঞ্জ সড়ককে হাওড় ভ্যালি ঘোষণা করা হয়েছে।
 
জগদীশপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ২৩ কিঃমিঃ মহাসড়কের দুপাশে সুন্দর্য্য বর্ধক কৃষ্ণ চূড়া, রাধাচূড়া, কাঞ্চন, পলাশ ,শিমুল , সোনালী , গ্যালেসিয়া সহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ  রোপন কাজ শুরু হয়েছে।
 
সহকারী সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, জগদীশপুর মুক্তিযোদ্ধা  চত্তরে সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির  মুরাদ এ সময় বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরম্নল ইসলাম , মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, চুনারম্নঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সহ বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । মহাসড়কের দুপাশে তৈরী করা হবে বেঞ্চ। যাতে ফুলের সৌরভে বসে সময় কাটাতে ও সুন্দর্য্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। মাধবপুরে তেলিয়াপাড়া ঐতিহাসিক স্মৃতিসৌধ , চুনারম্নঘাটে সাতছড়ি ন্যাশনাল পার্ক , রেমা কালেঙ্গা অভয়ারণ্য বানিয়াচংঙ্গে হাওড়  সহ হবিগঞ্জ জেলায়  অনেক  গুরম্নত্বপুর্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে । গত অর্থ বছরে শুধু সাতছড়ি ন্যাশনাল পার্কে  বিদেশী সহ ৬০ হাজার ৯৭ জন পর্যটক ভ্রমন করেছেন । সরকারী কোষাগারে  জমা হয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৪শ ২৫ টাকা । অভিজ্ঞ মহলের মতে জেলার পর্যটন কেন্দ্রগুলি আরো উন্নয়নের মাধ্যমে সরকার প্রতি বছরপেতে পারে বিপুল পরিমানের রাজস্ব।
 

ইত্তেফাক/এএম