বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৫:৩৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাঁদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে আজ সোমবার অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
 
ইত্তেফাক/এমআই