ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে হামলার ঘটনায় ৬ সন্দেহভাজন গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৬:১৩
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ড্রোন হামলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর সিএনএনের।
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলাকারীরা জঙ্গি। প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে। অল্পের জন্য রক্ষা পায় প্রেসিডেন্ট।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, দেশটির গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। প্রকৃত অপরাধীকে শিগগিরই গ্রেফতার করা হবে।
 
উল্লেখ্য, গত শনিবার প্রেসিডেন্ট মাদুরো দেশটির সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী কারাকাসে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতাকালে ড্রোন হামলা চালায় জঙ্গিরা। এতে ৭ জন সেনাসদস্য আহত হয়।
 
ইত্তেফাক/এসআর/নূহু