দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহিদুল আলমের দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় তথ্য প্রযুক্তিতে একটি মামলা করা হয়েছে, যার নম্বর-৫।এই মামলার বাদী হয়েছেন ডিবি উত্তরের ইন্সপেক্টর মেহেদী হাসান। মামলাটি তদন্ত করছেন ইনিসপেক্টর আরমান আলী।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
