বগুড়ায় ১০০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:২৭
বগুড়ায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর থানার সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
 
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রবিবার রাত ৯ টার দিকে ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার শেরপুর উপজেলায় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ওই প্রাইভেটকারটিকে থামানোর চেষ্টা করলে পুলিশের চেকপোস্ট দেখে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি যাত্রীবাহী সিএনজি চালিত থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলারের তিনজন যাত্রী আহত হয়। চালক ও গাড়িতে থাকা অন্যরা প্রাইভেটকার থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করে  ৫০টি প্যাকেটে থাকা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।
 
ইত্তেফাক/এমআর বিএএফ