বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য উপদেষ্টার শ্রদ্ধা

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:৩৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আজ সোমবার দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেন। বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর তথ্য উপদেষ্ঠা পবিত্র সুরা  ফাতেহা পাঠ করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
 
এরপর জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমধিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এ সময় জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, নির্বাহী সদস্য কল্যাণ সাহা, শামসুদ্দিন চারু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
এরপর কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার  প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার  পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন। 
এ সময় কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন পাকবীর, সভাপতি মিয়া মনসপ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন সহ প্রশাসন, পুলিশের পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ায় কর্মরত গণমাধ্যম কর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু