আখাউড়ায় এক গৃহবধূর কীটনাশক পানে আত্মহত্যা

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৯:০১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কীটনাশক পানে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। নিহত ওই গৃহবধূ হলেন আখাউড়া পৌরশহরের শান্তিনগর গ্রামের বাছির মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (২০)। সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, সোনিয়া রবিবার সন্ধ্যায় তার বাপের বাড়িতে কীটনাশক পান করে। পরে তাকে আখাউড়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনিয়া মারা যায়। তার স্বামীর বাড়ি একই উপজেলার ধরখার ইউপির ছতুরা চান্দুপুর গ্রামে। সোনিয়ার ১০ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।
 
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন বলেন, সোনিয়ার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
 
ইত্তেফাক/নূহু