গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরব নামে ৫ বছরের এক শিশু গত রবিবার দুপুরে বাবার সঙ্গে গোসল করতে গিয়ে স্থানীয় কাটাখালী নদীতে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে অনুসন্ধান চালিয়ে সোমবার বিকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ নিরব উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গুড়িদহ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার দুপুরে নিরব কাটাখালী নদীতে নিখোঁজ হলে স্থানীয়রা অনুসন্ধান চালায়। তাকে খুঁজে না পেয়ে অবশেষে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা উদ্ধারে ব্যর্থ হলে রংপুর থেকে সোমবার সকালে ডুবুরীদল আসে। তারা নিরবকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকাল ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরবের কোন সন্ধান পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
