ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের স্কুলপাড়ায় ইয়ার আলী (৫০) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইয়ার আলী ঐ এলাকার রব্বেল প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৫ টার দিকে কাজ শেষে দিঘা স্কুলপাড়ার সামনে দিয়ে ইয়ার আলী নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় স্কুলপাড়া এলাকার দোকানদার রনি প্রামাণিক তাকে দোকানের সামনে ডাকে। রনি একই এলাকার জনৈক আকমল হোসেনের ছেলে। ইয়ার আলী কিছু না বলে শুধুই হাসতে থাকে। রনি এসময় মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এভাবে পরপর তিনবার ডাকার পরে ইয়ার আলী ক্ষিপ্ত হয়ে রনিকে গালিগালাজ করলে রনি কাঁঠালের ডাল দিয়ে বেশ কয়েকবার আঘাত করলে ইয়ার আলী ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর রনি এবং তার পিতা পালিয়ে যায়। অফিসার আনচার্জ আজিম উদ্দিন জানান, রনি না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/নূহু
