দু’টি লরির সংঘর্ষ রূপ নেয় বিকট বিস্ফোরণে। আগুনের লেলিহান শিখা, ধোয়ার কুণ্ডলী ছড়ায় আকাশে। ইতালির উত্তরাঞ্চলে বোলোগনা বিমানবন্দরের কাছে একটি সেতুতে আকস্মিক এ ঘটনায় প্রাণ গেছে ১ জনের। আহত হয়েছেন ৫৫ জন। যাদের ১৪ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, দু’টি লরির একটি গাড়ি বহন করছিল আর অপরটিতে ছিল দাহ্য পদার্থ।
বিস্ফোরণের পর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে চলছে উদ্ধার অভিযান।
IMG0
বিস্ফোরণে সেতুটি আংশিকভাবে উড়ে যায়। সেতুর নিচে থাকা একটি গাড়ি পার্কিংয়েও ছড়িয়ে পড়ে আগুন।
গাড়ি পার্কিং থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় আগুনের লেলিহান শিখার মাঝে পড়ে আর্তনাদ করছে এক ব্যক্তি।
ইত্তেফাক/টিএস
