নাটোরের লালপুরে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার পদ্মা নদীর তিলকপুর খেয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে তিলকপুর খেয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠায়।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সম্ভবত ৪/৫ দিন আগে ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। তার পরিচয় জানা যায়নি।’
ইত্তেফাক/এমএইচ/বিএএফ
