চাটখিলে ২ যুবলীগ নেতার বাড়িতে হামলা

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১২:৪২
নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম (৪০) ও শ্রীপুর গ্রামের যুবলীগ নেতা সবুজের (৩৮) বাড়িতে মঙ্গলবার রাতে হামলা করেছে দুর্বৃত্তরা। 
 
জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা যুবলীগ নেতা রহিমের বাড়ি ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় রহিমের স্ত্রী গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা শ্রীপুর গ্রামের যুবলীগ নেতা সবুজের উপর হামলা করে আহত করে। 
 
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। থানায় মামলা হলে জড়িত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি