সড়ক পরিবহন আইন অনুমোদন হওয়ায় গফরগাঁওয়ে আনন্দ মিছিল

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৪:০৮
সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে গফরগাঁও উপজেলার ছাত্র-ছাত্রীরা। 
 
মসঙ্গলবার বেলা ১১টার দিকে কয়েক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে গফরগাঁও উপজেলার ছাত্রছাত্রীরা এই আনন্দ মিছিল বের করে। মিছিলটি খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। 
 
মিছিলে গফরগাঁও সরকারি কলেজ, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। 
 
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মফিজুল হক, জেএম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মণ্ডল প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি