দেশে ফিরেছে ২০ হাজাররও বেশি আফগান শরণার্থী

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৪:১৩
পাকিস্তান ও ইরান থেকে এক সপ্তাহের মধ্যে ২০ হাজারেরও বেশি আফগান শরণার্থী দেশে ফিরেছে অথবা জোরপূর্বক তাদের ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্র্যান্টস (আইওএম) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
আইওএম এক বিবৃতিতে জানায়, ২৯ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে ইরান থেকে মোট ১৯ হাজার ৫১৩ আফগান দেশে ফিরেছে। গত সপ্তাহের চেয়ে এই সংখ্যা ৫ শতাংশ কম।
 
এই  সপ্তাহে পাকিস্তান থেকে ফিরেছে ৯৫৪ আফগান। বিবৃতিতে বলা হয়েছে, এই সংখ্যা গত সপ্তাহের চেয়ে ৭০০ শতাংশ বেশি। আগের সপ্তাহে পাকিস্তান থেকে ১৩৭ আফগান দেশে ফেরেন।
 
আইওএম এদের জন্য খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। প্রতিবেশী দেশ দু’টি থেকে চলতি বছরের ১ জানুয়ারি হতে এখন পর্যন্ত ৪ লাখ ৬৩ হাজার আফগান শরণার্থী দেশে ফিরেছে। বাসস।
 
ইত্তেফাক/ জেআর