লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক রাতে দুই ব্যবসায়ীর নয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে উপজেলার চরআবাবিল ইউনিয়নের মিতালীবার এলাকায় গরু ব্যবসায়ী তছলিম বাগানী ও লিটনে খামারে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, গত এক সপ্তাহ আগে গরু ব্যবসায়ী তছলিম ও লিটন কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ৮ লাখ টাকা মূল্যের নয়টি গরু ক্রয় করে নিজ খামারে আনে। সোমবার রাতে একদল সংঘবদ্ধ চোর তাঁদের খামারে হানা দিয়ে নয়টি গরু নিয়ে যায়। এতে অন্য ব্যবসায়ীরা আতংকে রয়েছে।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় গরুর খামার পাহারাদার দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাটি চুরি না অন্য কিছু বিষয়টি পরে বুঝা যাবে।
ইত্তেফাক/এএম
