‘আমি আমার গল্পে’ সুপ্তি

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৬:৫০
শিশু শিল্পী সুপ্তি ‘স্বাধীনতা’ গানটির পর এবার আসছেন ‘আমি আমার গল্প’ শিরোনামের একটি গান নিয়ে। নারী জাগরনের অগ্রদূত বাংলাদেশের তিন মহীয়সী নারী বেগম রোকেয়া, শহীদ জননী জাহানারা ইমাম ও বেগম সুফিয়া কামালের আদর্শকে নিয়ে এই গানটি রচিত হয়েছে। এটি লিখেছেন লালন লোহানী। নাজির মাহামুদের সুরে সংগীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।
 
সুপ্তি বলেন, আমার গাওয়া সবগুলো গান থেকে এ গানের কথা ও সুর একেবারে আলাদা। এমন একটি গান গাইতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমি কেমন গেয়েছি তা আমার শ্রোতারা বিচার করবেন। গানটি আমার বয়সী ছেলেমেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এ প্রত্যাশা করি।
 
আগামী ১৭ আগস্ট সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক স্টেশন থেকে মুক্তি দেওয়া হবে।
 
সুরকার নাজির মাহামুদ বলেন, লালনের লেখা সবসময় অসাধারণ। আর এই গানের কথাগুলোতো আরও চমৎকার। এই গানে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি যেন আমাদের ছেলে-মেয়েরা, অভিভাবকরা এই গান শুনে নিজেদের অনুপ্রানিত করে। সুপ্তির কন্ঠে গানটা ভালই লেগেছে। আশা করছি সবার ভাল লাগবে।
 
ইত্তেফাক/নূহু