বেনাপোলে মাদকদ্রব্যসহ ২ নারী আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৭:৫৫
শার্শা উপজেলার সেতাই রসুলপুর এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মহিলা চোরাকারবারীদ্বয় হলো বেনাপোল বন্দর থানার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের স্ত্রী সালমা বেগম (৫৫) এবং যশোর চাচড়া ইসমাইল কলোনী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী বেবী বেগম (৫৫)।
 
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার জানান, স্থানীয় রসুলপুর সড়ক থেকে মঙ্গবার দুপুরে ২ মহিলা মাদক চোরাকারবারীকে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। জব্দকৃত  ফেন্সিডিল ও ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ  আটাশি হাজার ৬ শত টাকা।
 
এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু