সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যগণ মঙ্গলবার সকালে ঢাকা-রাজাশাহী মহাসড়কে সলংগা থানার রামারচর গ্রামের পাশে আমবাহী একটি ট্রাক থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক নয়ন মিয়া (২৯) এবং হেলপার মামুনুর রশীদকে (৩২) গ্রেফতার করা হয়েছে। ট্রাকটিও আটক করেছে র্যাব।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান জানান, ট্রাকটি চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সূত্রে খবরের প্রেক্ষিতে র্যাব সদস্যরা ট্রাকটি আটক করে। ট্রাকে সাজানো আমের নিচে এসব ফেন্সিডিল রাখা হয়েছিল।
চালক নয়ন মিয়া রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাঙ্গগোবাড়ি গ্রামের লতিফুর রহমানের ছেলে। হেলপার মামুন একই এলাকার ফরিদপুর গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
