জাস্টিনের উদ্দেশে সাবেক প্রমিকা সেলেনার আবেগঘন চিঠি

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:০৩
কিছুদিন আগেই বাগদান হয়েছে পপস্টার জাস্টিন এবং হেইলির। দুজনে চুটিয়ে সংসার গড়ার প্রস্তুতি শুরু করছেন। তবে এরই মাঝে জাস্টিনকে আবেগঘন চিঠি লিখেছেন তার সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ।
 
জাস্টিনের বাগদানের খবর শুনে যখন মন ভাঙছিল জাস্টিন ভক্তদের তখনও পর্যন্ত চুপ করে ছিলেন সেলেনা। এক্স বয় ফ্রেন্ডের বিয়ে নিয়ে তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু মুখ না খুললে কি হবে সেলেনা যে কষ্ট পেয়েছেন তা প্রকাশ পেল তার চিঠি থেকে।
IMG0
চিঠিতে সেলেনা লিখেন, তিনি কখনই আর যোগাযোগ করবেন না জাস্টিনের সঙ্গে, নিজের লাইফ নিয়ে এগিয়ে যাবেন, কোনওভাবেই আর একসঙ্গে দেখা যাবেনা তাদের, জাস্টিনের সঙ্গে কাটানো দিন কেন সেলেনা মনে রাখবে যখন জাস্টিন এনগেজ হয়ে গেছে অন্য কারও সঙ্গে, তবে যাই হোক শেষে শুভেচ্ছা জানিয়েছেন জাস্টিনের জন্য।
IMG1
প্রসঙ্গত, সেলেনা গোমেজকেই সঙ্গে ডেট, তাঁর সঙ্গে ব্রেক আপ, আবার প্যাচ আপ এই সব ঘটনা সকলেরই প্রায় জানা। এমনও তো রটে গিয়েছিল জাস্টিন নাকি বিয়েও করবেন সেলেনাকে। এই খবর যেন দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল হলিউডে। ভক্তরাও দারুণ খুশি হয়েছিল তাতে। তবে সেই খুশির মেয়াদ কয়েক দিনের। মাসখানেক আগেই ভক্তরা জানতে পেরেছে সেলিনাকে ডেট করছেন না জাস্টিন। পপস্টার বিবারের সঙ্গে জুড়ে যায় মডেল হেইলি বাডউইনের নাম।
 
ইত্তেফাক/আরএ