রংপুরের কাউনিয়া উপজেলায় ঋণের জ্বালা সহ্য করতে না পেরে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার রাত ৯টার দিকে কাউনিয়া রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।
কাউনিয়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর গ্রামের মজিদুল ইসলাম মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪২) স্থানীয় কিছু ব্যক্তির থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে সমবায় সমিতি খোলেন। পাওনাদাররা ঋণের টাকা পরিশোধের জন্য বেশ কিছু দিন থেকে তাকে চাপ দিচ্ছিল। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
