লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাইদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ রবিবার বেলা সাড়ে ৩টায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
উল্লেখ্য যে, তিনি শহীদ জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের বড় জামাতা। তিনি ১০ম জাতীয় সংসদের সদস্য ছিলেন।
ইত্তেফাক/কেকে
