ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামে পানিতে ডুবে সোমাইয়া (২) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৭ আগস্ট এ ঘটনা ঘটে। সোমাইয়া ওই গ্রামের আমজাদ হোসেনের কন্যা।
নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে সোমাইয়া বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গুরুতরভাবে আহত হয়। আহত সোমাইয়াকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
