গাংনীর পল্লীতে পানিতে ডুবে ফারিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার সময় উপজেলার বাওট গ্রামে এ ঘটনা ঘটে। ফারিয়া বাওট গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফারিয়া দুপুরের খাবার খেয়ে বাড়ির উঠানে খেলা করছিলো এ সময় বাড়ির মধ্যে থাকা পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়। পরে ফারিয়াকে বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যায়নি। পরে ঐ গর্তে তার লাশ দেখতে পায় স্বজনেরা। তার লাশ উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
